Wellness & Workshops
DO DHAM YATRA - Kedarnath Badrinath Tungnath
Saturday, 31 Oct 2026
Agarpara, West Bengal, India, Kolkata, West Bengal
Go Musical Tours & Travels
About This Event
---
প্রকৃতির কোলে, হিমালয়ের বুকে, ভক্তি আর সৌন্দর্যের এক অনন্য মিলন—এই যাত্রা শুধু ভ্রমণ নয়, এক গভীর অনুভূতির স্পর্শ।
যারা শুধু দুই ধাম যেতে চাইছিলেন এই ট্যুর তাদেরই জন্য। সঙ্গে অতিরিক্ত আকর্ষণে থাকছে
তুঙ্গনাথ,
মানা গ্রাম (ভারতের শেষ গ্রাম)
যারা শুধু দুই ধাম যেতে চাইছিলেন এই ট্যুর তাদেরই জন্য। সঙ্গে অতিরিক্ত আকর্ষণে থাকছে
---
হরিদ্বার থেকে আমাদের পবিত্র যাত্রার সূচনা। উত্তরাখণ্ডের মনোমুগ্ধকর পাহাড়ি পথ, নদী আর সবুজের সঙ্গী হয়ে পৌঁছে যাবো রামপুর / সীতাপুর। আজকের রাতের বিশ্রাম এখানেই।
ভোর ৪টায় সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে রওনা। গৌরীকুণ্ড থেকেই শুরু হবে কেদারনাথের পবিত্র পদযাত্রা। চারিদিকে হিমালয়ের মহিমা আর ভক্তির আবেশে পৌঁছে যাবো বাবা কেদারনাথ ধামে। আজকের রাত্রি কেদারনাথেই।
সকালে কেদারনাথের মঙ্গল আরতি দর্শন করে ফিরে আসবো রামপুর / সীতাপুরে। সেখান থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে যাত্রা শুরু করবো চোপতার উদ্দেশ্যে (প্রায় ৩ ঘণ্টা)। আজকের রাত্রি চোপতার নীরব প্রকৃতির মাঝে।
ভোরের সতেজ হাওয়ায় শুরু হবে তুঙ্গনাথের পথে ট্রেক। পৃথিবীর সর্বোচ্চ শিবমন্দিরে দর্শন শেষে ফিরে আসবো চোপতায়। তারপর যাত্রা শুরু করবো যোশীমঠের দিকে। আজকের রাত্রি যোশীমঠে।
সকালের চা-জলখাবার সেরে যাত্রা শুরু করবো বদ্রিনাথ ধামের উদ্দেশ্যে। অলকানন্দার তীরে অবস্থিত এই পবিত্র ধামে দর্শন করে রাতের বিশ্রাম বদ্রিনাথেই।
সকালে বদ্রিনাথ থেকে মানাগ্রাম সাইটসিন করে দেবপ্রয়াগ, কর্ণপ্রয়াগ / নাগরাসুর পথে এগিয়ে চলা। প্রকৃতির অপরূপ রূপ উপভোগ করতে করতে আজকের রাতের বিশ্রাম পথে নির্ধারিত স্থানে।
সকালের চা-জলখাবার শেষে হরিদ্বার স্টেশনের উদ্দেশ্যে রওনা, সঙ্গে থাকবে এক অমলিন অভিজ্ঞতার স্মৃতি।
---
---